বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

গুণীদের গুণগান না গাইলে গুণী তৈরি হয় না-সেনা প্রধান 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গুণীদের গুণগান না গাইলে গুণী তৈরি হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। যে বীররা আমাদের জন্য জীবন উৎস্বর্গ করে গেছেন তাদেরকে আমাদের মনে রাখতে হবে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে তৈরি সেনাপল্লীতে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎস্বর্গকারী সেনাদের পরিবারের মাঝে ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, সেনাবাহিনীর এমন একটা চাকরি যাকে আমরা বলি জীবন যাত্রা। সেনাবাহীনিতে আমরা যখন যোগদান করি আমরা জীবন উৎস্বর্গ করার ব্রত নিয়েই যোগদান করি। যারা দেশের জন্য প্রাণ উৎস্বর্গ করবে তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে। আমরা সব সময় চেষ্টা করি আমাদের সীমাবদ্ধতার ভিতর থেকেও কর্তব্যরত অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার। 
অনুষ্ঠানে ১৪ শহীদ সেনা সদস্যর পরিবারকে একটা করে ফ্ল্যাট প্রদান করা হয়। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন। এর আগে বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩ সাভারের বিএনসিসি একাডেমীতে অনুষ্ঠিত সেন্ট্রাল ক্যাম্পিং এর সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনা প্রধান। সেখানে শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
পরে বিএনসিসির ক্যাডেটদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান বলেন, প্রশিক্ষনের মাধ্যমে বিএনসিসির ক্যাডেটরা নিজেদের আরও সমৃদ্ধ করবে যা তাদের দেশসেবার কাজে লাগবে। এসময় করোনাকালীন সময়ে সসস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের জনগণের জন্য খাদ্য ও চিকিৎসাসহ নানাবিধ সহযোগীতার জন্য বিএনসিসির সদস্যদের কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি। 
এছাড়া সকালে সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করেন সেনাপ্রধান। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০টি পদাতিক ডিভিশন, ৫টি স্বতন্ত্র ব্রিগেড, লজিষ্টিক এরিয়া এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশগ্রহণ করে।

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit