বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

একের পর এক ভূমিকম্প আঘাত হানছে তুরস্কে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। সোমবার দুপুরে দেশটির মালাতইয়া প্রদেশের  এটি আঘাত করে। তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর খালিজ টাইমসের। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালাতইয়া প্রদেশের ইয়েসিলার্ত শহরে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার যে ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল মালাতইয়া তার মধ্যে একটি।  

ইয়েসিলার্ত শহরের মেয়র মেহমেত জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারির শক্তিশালী ভূমিকম্পে শহরটির কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে শনিবারও দেশটির মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এএফএডি জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে দেশটির প্রায় ৪৫ হাজার ও সিরিয়ার ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার ভবন। 

গেল ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক-সিরিয়ায়। ওই ভূমিকম্পে তুরস্কে ৪৪ হাজারের বেশি ও সিরিয়ায় মারা গেছেন ৫ হাজারের অধিক।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit