বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

আজিজে ফিরে শাকিবকে পূজার ‘না’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চেই শুরু হওয়ার কথা ছিল শাকিব খানের ‘মায়া’ সিনেমার শুটিং। এতে শাকিবের সঙ্গে অভিনয় করার কথা ছিল পূজা চেরীর, কিন্তু এর আগেই সিনেমা থেকে সরে দাঁড়ালেন নায়িকা। রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোষ্টে পূজা জানান, তিনি সিনেমাটি করছেন না।

গেল বছরে ঈদে মুক্তি পাওয়া ‘গলুই’ সিনেমা দিয়ে প্রথমবার শাকিবের সঙ্গে জুটি বেঁধেছিলেন পূজা কিন্তু ছবিটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। এরপরই তাদের দুজনের প্রেমের গুঞ্জন উঠে শোবিজে। এরপরই তাদের আবারও জুটি বেঁধে সিনেমায় আসার খবর আসে ‘মায়া’ সিনেমার মধ্য দিয়ে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে অভিষেক হওয়া পূজার জাজের বাইরে কাজ করার বিষয়টি স্বাভাবিক ভাবে নেননি এর কর্ণধার আব্দুল আজিজ। যার দরুণ জাজের সঙ্গে পূজার সম্পর্কের অবনতি ঘটে। এরমধ্যেই এক ফেসবুক পোস্টে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আবারও পূজা ফিরেন জাজের ঘরে। সেখানে ফিরেই জানান দেন, শাকিব খানের সিনেমাটি তিনি করছেন না।

তিনি লিখেন, ‘বেশ কিছু অনলাইনে দেখছি ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, এই সিনেমা নিয়ে আমার সাথে কোনও প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু, আমি সিনেমাটি করছি না।’

তার কাছে সহশিল্পী গুরুত্বপূর্ণ নয় জানিয়ে পূজা আরও লিখেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।’

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit