শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর চীনের বিখ্যাত ‘কুংফু’ মন্দিরের সাবেক প্রধান সন্ন্যাসীর ২৪ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক আলু দিবস আজ ”লাভ লোকসানের যুদ্ধ” ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষ, নামের বানানও ভুল : চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

ইতালিতে জাহাজডুবিতে নিহত অন্তত ৩৩, আরো বাড়ার আশঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি জাহাজ ডুবে কমপক্ষে ৩৩ জন মারা গেছে। আনসা এবং অন্যান্য ইতালীয় সংবাদ সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে। আনসা জানায়, ক্রোটোন প্রদেশের সমুদ্রতীরবর্তী স্টেকাতো ডি কুট্রো রিসোর্টের তীরে প্রায় ২৭টি মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া আরো মরদেহ পানিতে দেখা গেছে। বর্তমান মৃত্যুর সংখ্যা ৩৩ জন হলেও তা ‘অবশ্যই’ বাড়বে বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে। এদিকে জাতীয় দমকল বিভাগ টেলিগ্রামে লিখেছে, ‘অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় ৪০ জন বেঁচে গেছে।’

বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, জাহাজটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল। ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা জাহাজটি রুক্ষ সামুদ্রিক আবহাওয়ায় পাথরের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছিল। অন্যদিকে ইতালীয় বার্তা সংস্থা এজিআই জানিয়েছে, নিহতদের মধ্যে একটি নবজাতক এবং বেশ কয়েকটি শিশু রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নিখোঁজ অভিবাসী প্রকল্প অনুসারে, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজার ৩৩৩ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit