মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

রাঙামাটি শহরে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন; আহত-১

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের বনরূপাস্থ কবরস্থান এলাকায় বুকে ছুরিকাঘাত করে রাব্বী নামের ২৮ বছরের এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে এই হত্যাকান্ড ঘটে। এই সময় ঘটনা দেখে ফেলায় মার্কেটের দায়োরান আমীর আলীকেও ছুরির আঘাতে হত্যার চেষ্ঠা করেছে ঘাতক যুবক। গুরুতর আমির আলী বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত যুবক এজাজুল হক রাব্বী(২৮) বনরূপাস্থ বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে।

ঘটনাস্থলে নিহতের সুরতহাল রিপোর্ট করা কোতয়ালী থানার এসআই আবু নোমান জানিয়েছেন, নিহতের বুকের বাম পাশে একটি বড় আঘাত ও একটি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করছি, ছুরির আঘাতে প্রচন্ড রক্ষণে যুবকটি মারা গেছে। তারপরও আমরা নিহতের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করবো।

এদিকে, রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দারোয়ান আমীর আলী জানিয়েছেন, ভোররাতে রাব্বী ও তার বন্ধু মিলে ঝগড়ায় লিপ্ত হয়। কিছুক্ষণ পরে একজন চলে গিয়ে সে আবারো ফিরে এসে কোমর থেকে ছুরি বের করেই রাব্বীর বুকের বামপাশে সজোরে আঘাত করে। রাব্বী কিছুটা দূর এগিয়ে আসার প্রচন্ড রক্তক্ষরনে মাটিতে লুটিয়ে পড়ে। আমি এগিয়ে গেলে ঘাতক যুবক আমাকেও পেছন দিক দিয়ে ছুরি দিয়ে আঘাত করে। এসময় আমি চিৎকার শুরু করলে ঘাতক পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আমার চাচা আবছার উদ্দিন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, নিহত রাব্বীর পিতা ব্যবসায়ি মোজাম্মেল হক জানিয়েছেন, নিহতের বন্ধুরাই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তিনি জানান, রাত এগারোটার সময় রাব্বীর সাথে তার পরিবারের সর্বশেষ কথা হয়েছিলো। এরপর সকালে তার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত হয়েছেন। এদিকে এই ঘটনায় শনিবার সকালেই রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ও  ঘটনাস্থলে ছুটে যান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit