রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠালো পোল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্তি আজ। এ যুদ্ধ আর কতদিন চলবে তার হিসাব আপাতত কারও কাছে নেই। এমন পরিস্থিতিতে প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম মিত্র দেশ হিসেবে ইউক্রেনে চারটি লেপার্ড ট্যাংক পাঠালো পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ট্যাংক পাঠানোর কথা জানান দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এর আগে জার্মানিসহ বিভিন্ন দেশ ট্যাংক পাঠানো ঘোষণা দিলেও, সেগুলো এখনো ইউক্রেনে পৌঁছেনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষে কিয়েভ সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এ সময় তিনি প্রথম দেশ হিসেবে ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ইউক্রেনে লেপার্ড ট্যাংকগুলো সরবরাহ করতে যাওয়ার প্রধানমন্ত্রী আজ বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। আশা করি, তিনি খুব দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।

জানুয়ারিতে জার্মানির তৈরি ১৪টি লেপার্ড-২ ট্যাংক ও অতিরিক্ত ৬০টি ট্যাংক পাঠানোর ঘোষণা দেয় পোল্যান্ড। সেসময় দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি কানাডিয়ান এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

সূত্র: ব্লুমবার্গ

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit