শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

পুতিনের বিজয় বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ: ন্যাটোপ্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে যদি রাশিয়ার জয় হয়, তবে তা হবে গোটা বিশ্বের জন্য মারাত্মক হুমকি ও চরম বিপজ্জনক। এমন মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। খবর সিএনএনের। 

ন্যাটোপ্রধান বলেন, কোনো কোনো রাষ্ট্র এখনো ইউক্রেনের পক্ষে সমর্থন দেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছে। এই যুদ্ধে ঝুঁকি অবশ্যই আছে। তবে মনে রাখতে হবে, যদি পুতিন বিজয়ী হন তবে তিনি মনে করবেন জোরপূর্বক যে কোনো দেশের ভূখণ্ড দখল করা যায়। এতে বিশ্ব আরও বড় ঝুঁকির মধ্যে পড়বে।

ইউক্রেন যুদ্ধের এক বছর ও এস্তোনিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ন্যাটোপ্রধান। 

তিনি আরও বলেন, সংগ্রাম ব্যতীত স্বাধীনতা অর্জন করা যায় না। তাই প্রতিদিনই আমাদের যুদ্ধ করে যেতে হবে। এ সময় ইউক্রেনের যোদ্ধাদের প্রশংসা করেন স্টলটেনবার্গ।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি গোটা ইইউভুক্ত দেশগুলো। 

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit