সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

পোল্যান্ডের সীমানা দখল নিয়ে যা বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শত্রুর কবল থেকে রাশিয়ার ভূখণ্ড যে কোনো মূল্যে দ্রুত ছিনিয়ে আনবে রাশিয়ার সেনাবাহিনী। এমন কথা জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কমিটির উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। খবর সিএনএনের। 

মেদভেদেভ বলেন, যত দ্রুত সম্ভব প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে রাশিয়ার ভূখণ্ড ছিনিয়ে নিতে হবে। 

শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে মেদভেদেভ আরও বলেন, বিশেষ সামরিক অভিযানের সব উদ্দেশ্য দ্রুত পূরণ করতে হবে আমাদের (রাশিয়ার)। যেসব সীমানা আমাদের জন্য হুমকি সেসব সীমানা শীঘ্রই দখলে নিতে হবে। এমনকি তা পোল্যান্ডের সীমানা হলেও। 

এর আগে মেদভেদেভ বলেন, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে অবশ্যই রাশিয়া জিতবে। আর এ বিজয় সন্নিকটে। অচিরেই আমরা আমাদের ভূখণ্ড ফিরে পাব এবং রুশ জনগণকে রক্ষা করতে পারব। 

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit