শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেন যুদ্ধে কত অর্থ গচ্চা গেল জার্মানির?

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল ২৩ ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ নামে ইউক্রেনে আগ্রাসন শুরু করলে এই যুদ্ধ শুরু হয়।

গত এক বছরে এই যুদ্ধের কারণে জার্মানির গচ্চা গিয়েছে প্রায় সাড়ে ১০ হাজার কোটি ডলার। জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের এক জ্যেষ্ঠ গবেষক এ তথ্য নিশ্চিত করেন।

জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের প্রধান মার্সেল ফ্রেশার বলেন, ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির উচ্চ মূল্যে গত বছর ইউরোপের শীর্ষ অর্থনীতির গচ্চা গেল ১০ হাজার কোটি ইউরো বা ১০ হাজার ৬৮০ কোটি ডলার, যা ছিল ২০২২ সালে দেশটির মোট জিডিপির ২ দশমিক ৫ শতাংশ।

স্থানীয় এক জার্মান দৈনিককে দেওয়া সাক্ষাতকারে ফ্রেশার বলেন, রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর অতিনির্ভরতায় সংকটে অধিক অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে জার্মানি। এছাড়া রফতানি ও বৈশ্বিক সরবরাহ চেইনের উপর অতিনির্ভরশীলতাতো আছেই।

সামনের বছরগুলোতেও ইউক্রেন যুদ্ধের ক্ষতি পোহাতে হবে জার্মানির। বিশেষ করে জ্বালানি মূল্য মাথা ব্যথার কারণ হয়ে থাকবে।

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্ক তিক্ত রূপ নিয়েছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বার্লিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে জার্মানির প্রাকৃতিক গ্যাসের ৫৫ শতাংশ সরবরাহ আসতো রাশিয়া থেকে। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের ৩৫ শতাংশ সরবরাহ ছিল রাশিয়ার। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit