মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

কাপ্তাই হ্রদে পর্যটকবাহি নৌকাডুবিতে নিহত ২

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View
আলমগীর মানিক,রাঙামাটি :  রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহি নৌকাডুবি,মুমূর্ষ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষ্য ৩ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছেন। নিহতরা দুজনেই নারী বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান।
তিনি জানান, নিহত দুই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার বিকেলে রাঙ্গামাটি শহরের দেশী বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো নমিতা বর্মণ, মীনা রানী বর্মন ও সচিন্দ্র মন্ডল।
জানা গেছে নিহত-আহত সকলে মিলে মোট ৫৬ জন জয়পুরহাটের পাচবিবি এলাকা থেকে রাঙ্গামাটি কাপ্তাই লেক ও ঝুলন্ত ব্রিজ দেখতে বেড়াতে আসেন। বিকেল বেলা ঝুলন্ত ব্রিজ দেখে ডিসের বাংলার সংলগ্ন এলাকায় আসলে হঠাৎ করে তাদের বহনকারী দেশীয় ইঞ্জিন বোটটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায়।ঘটনার পরপরই স্থানীয়রা প্রশাসনের সকলের সহযোগিতা নিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ১.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit