শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর চীনের বিখ্যাত ‘কুংফু’ মন্দিরের সাবেক প্রধান সন্ন্যাসীর ২৪ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক আলু দিবস আজ ”লাভ লোকসানের যুদ্ধ” ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষ, নামের বানানও ভুল : চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

গায়েবি মামলা দিয়ে সারা দেশে ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে এখন ‘একনায়কতন্ত্র’ চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনো আমাদের অসংখ্য নেতাকর্মী, তারা আজকে কারাগারে আবদ্ধ রয়েছেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, গায়েবি মামলা দিয়ে সারা দেশে প্রায় ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে সেই লক্ষ্যে আমরা এবার ২১ ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছি, জাতিকে আবার ঐক্যবদ্ধ করা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা। এই সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ভাষাশহীদদের স্মরণে বিএনপির দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেন।

অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, মনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারী, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমদে, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, যুব দলের মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, উলামা দলের মাওলানা সেলিম রেজা, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন সংবাদ ব্রিফিংয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit