রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ফুলবাড়ীর পল্লীতে কৃষককে সেচের পানি না দেওয়ায় ইরি-বোরো আবাদ থেকে বঞ্চিত 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার দৌলতপুর (গড় পিংলাই) জয়নগর গ্রামের মোঃ সামেদ আলীকে প্রতিপক্ষ আফজাল হোসেন ইরি-বোরো ধান চাষে সেচের পানি না দেওয়ায় চলতি বছর জমি চাষাবাদ থেকে বঞ্চিত।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির গড়পিংলাই জয়নগর গ্রামের মৃত সুজারুদ্দীন আকন্দ এর পুত্র মোঃ সামেদ আলী (৫৫) এর গত ১৫/০২/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, গড়পিংলাই ঘোনাপাড়া গ্রামে মোঃ আফজাল হোসেন (৬২), পিতা- মৃত ছলিম উদ্দিন আকন্দ, মোঃ সুমন (৩৫), পিতা- মোঃ আফজাল হোসেন কে গত ০৩/০২/২০২৩ ইং তারিখে বিকেল ৪টায় মোঃ সামেদ আলী তার তফশীল বর্ণিত জমিতে ইরি চাষের জন্য পানি দেওয়ার কথা বললে সেচ মালিক মোঃ আফজাল হোসেন জমিতে পানি দিবে না মর্মে সামেদ আলীকে বলে দেন। সামেদ আলী পানি না পাওয়ায় তার জমিতে চাষাবাদ করতে পারছে না। তার প্রায় ২ একর জমি অনাবাদী পড়ে থাকায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোঃ সামেদ আলী লিখিত অভিযোগও করেন।

সেচের মালিক আফজাল হোসেন সামেদ আলীকে জমিতে পানি না দিয়ে তার কাছে জমি বিক্রি করতে বাধ্য করছেন। শেষ পর্যন্ত সামেদ আলী তার জমিতে সেচের পানি না পাওয়ায় নিজে জমিতে অগভীর নলকুপ বসার জন্য চেষ্টা করলে প্রতিপক্ষ মোঃ আফজাল হোসেন তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এই মর্মে মোঃ সামেদ আলী গত ১৬/০২/২০২৩ ইং তারিখে সেচ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা বহুমুখী বরেন্দ্র কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ করেন। গত ১৭/০২/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এতে ঘটনার সত্যতা প্রমাণিত হয় যে, জমির মালিক কে প্রতিপক্ষ মোঃ আফজাল হোসেন ইরি-বোরো ধান চাষে তার অগভীর নলকুপ থেকে পানি দিচ্ছে না।

জমির মালিক মোঃ সামেদ আলী জানান, আমার জমির উপর দিয়ে পানি নিয়ে যাওয়ার ড্রেন ও রাস্তা নির্মাণ করেছে। অথচ আমাকে আফজাল হোসেন ইরি-বোরো ধান চাষে পানি দিচ্ছে না। এই ঘটনায় প্রতিপক্ষ মোঃ আফজাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে সামেদ আলী প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit