রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

মাশরাফির আরও একটি রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল ম্যাচে খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন সিলেট স্ট্রাইকার্সের এই অধিনায়ক।

বিপিএল ফাইনালে শিরোপা নির্ধারণী ম্যাচে টস করতে নেমেই বিপিএলে নতুন মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি।

বিপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচে অধিনায়কত্ব করার কৃতিত্ব দেখালেন মাশরাফি। 

বিপিএল আর কেউ এখনও পর্যন্ত ৯০ ম্যাচও অধিনায়কত্ব করেননি।

২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকে শুরু করে প্রতিটিতেই খেলেছেন মাশরাফি। টুর্নামেন্টের সফলতম অধিনায়কও তিনি। 

বিপিএল শিরোপা জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। 

বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি মাঠে নামবেন নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে পঞ্চম ট্রফির আশায়। ইমরুলের চাওয়া থাকবে তৃতীয় ট্রফি জিতে মাশরাফির আরেকটু কাছে যাওয়ার।

মাশরাফির নেতৃত্বে বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর কুমিল্লার পরে রংপুরকেও শিরোপা উপহার দেন মাশরাফি। 

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit