রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শরীর চর্চার মাধ্যমে একজন সুন্দর মনের মানুষ হিসেবে সামাজে প্রতিষ্ঠিত হতে হবে- নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৬ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি স্কুলে শরীর চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের একজন সুন্দর মনের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। মাধ্যমিকের কমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি একটু আনন্দ বিনোদনের প্রয়োজন আছে। লেখাপড়া বোঝা হিসেবে চাপিয়ে দিলে হবে না। বর্তমান সরকারের শিক্ষানীতি সে ভাবেই প্রনয়ন করা হয়েছে। শিক্ষার বিভিন্ন কারিকুলাম নিয়ে গবেষনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, গত ১৪ বছর আগে স্কুল গুলোতে আনন্দ বিনোদন, খেলাধুলা ছিল না বললেই চলে। এখন প্রইমারী স্কুলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলা হচ্ছে সেটা পৃথিবীর মধ্যে সর্ব বৃহৎ টুর্ণামেন্ট । যা আমাদের মাঝে আশা জাগিয়েছে এবং তার প্রমান পেয়েছি মেয়েদের মধ্যে। এশিয়ার মধ্যে আমাদের মেয়েরাই চ্যাম্পিয়ন। গতকাল ১৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পাদক অধ্যাপক এটিএম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শম্মান প্রাঙ্গনে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সুবোদ চন্দ্র রায়, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ সাহা প্রমুখ বক্তব্য রাখেন। ছবির ক্যাপশনঃ গতকাল দিনাজপুরের বোচাগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ে বাদ্যযন্ত্র বিতরন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit