শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ইউরোপে ব্লিংকেন, মূল আলোচনা ইউক্রেন নিয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন। সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও থাকবেন। বৃহস্পতিবারই ইউরোপ পৌঁছবেন ব্লিংকেন। 

আগামী সপ্তাহে জার্মানি, গ্রিস ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সেখানে চীনের প্রতিনিধিদের সঙ্গে ব্লিংকেন আলাদা করে আলোচনায় বসবেন কি না, তা এখনো জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের প্রতিনিধি ওয়াং ই বৈঠকে থাকবেন। কিন্তু তার সঙ্গে ব্লিংকেনের আলাদা কোনো বৈঠক হবে কি না, তা এখনো জানানো হয়নি। যুক্তরাষ্ট্র একটি চীনা বেলুনকে গুলি করে নামানোর পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।ব্লিংকেন কোথায় কোথায় যাবেন?

এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুইটি বিষয় প্রাধান্য পাবে। তুরস্ককে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়া এবং তুরস্ক যাতে ন্যাটোর সদস্য হওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ড ও সুইডেনের পথে বাধা না হয়, তা দেখা।

এরপর তিনি গ্রিসে যাবেন। সেখানে তিনি তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা কমানো নিয়ে কথা বলবেন। সেই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও জ্বালানি নিয়েও কথা বলবেন ব্লিংকেন।

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit