মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

রাঙামাটিতে ৮১,৬৭৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য বিভাগ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য জেলা রাঙামাটিতে এবছর ৮১ হাজার ৬৭৬ জন শিশুকে চোখের আলোর পাহারাদার হিসেবে পরিচিত “ভিটামিন এ প্লাস” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে রাঙামাটিস্থ সিভিল সার্জন কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। তিনি জানান, এবার রাঙামাটি জেলায় সর্বমোট ১২৭২ টি কেন্দ্রে ২৫৪৪ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই আগামী ২০ ফেব্রুয়ারী থেকে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন কর্মসূচীর শুরু করা হবে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সিভিল সার্জন জানিয়েছেন, প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট্য ইউএনও, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় হেলথ ইন্সপেক্টরের নেতৃত্বে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন কর্মসূচীর সার্বিক বিষয়টি মনিটরিং করা হবে। জেলার দূর্গমতার কথা চিন্তা করে এই কর্মসূচী বেশ কিছুদিন ধরে অব্যাহত রাখা হবে যাতে করে প্রতিটি এলাকার শিশুরা সকলেই এই ক্যাম্পেইনের আওতায় আসে। এবার রাঙামাটিতে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২৫১জনকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকর্মী ও বিভিন্ন এনজিও কর্মীসহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করবে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শিবলী শফিউল্লাহ, এমওডিসি ডা. মো. আবু ফয়সাল, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit