রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

খাগড়াছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পৌরসভার পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ২০২৩ইং) সকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি   মো: শামছুল হক।
মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক  শিক্ষা  অফিসার মোহাম্মদ মন্জুর মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি   মো: শামছুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা রিসোর্চ ইন্সট্রাক্টর আসগর হোসেন, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক, আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: খাদেমুল ইসলাম, বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিবালা ত্রিপুরা, ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাংগা পৌরসভার মেয়র ও মাটিরাংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: শামছুল হক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অত্যান্ত গুরুত্বপূর্ণ, খেলাধূলা শরীর ও মনের বিকাশ সাধন করে। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় আগ্রহী করে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের আহবান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৪

  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit