শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর চীনের বিখ্যাত ‘কুংফু’ মন্দিরের সাবেক প্রধান সন্ন্যাসীর ২৪ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক আলু দিবস আজ ”লাভ লোকসানের যুদ্ধ” ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষ, নামের বানানও ভুল : চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি পদপ্রার্থী সাহাবুদ্দিনের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মো. সাহাবুদ্দিন চুপ্পু রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস বলেন, “আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মো. সাহাবুদ্দিন চুপ্পু রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।”

মো. সাহাবুদ্দিন চুপ্পু গণভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আওয়ামী লীগ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে সাবেক বিচারপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেয়।

আওয়ামী লীগ সংসদীয় দল (এএলপিপি)-র গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতির জন্য মনোনীত প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেয় এবং তিনি সাহাবুদ্দিন চুপ্পুকে বাছাই করেন।

বর্তমান রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের মেয়াদ আগামী ২৪ এপ্রিল শেষ হচ্ছে।- বাসস

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit