মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

রাঙামাটির কাউখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ গুরুত্বর আহত ৫

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪১ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি কাউখালীতে চান্দের গাড়ী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে  মোঃ মাসুদ  (৪২) ও সিএনজি চালক নিহত হয়েছেন।  এ সসয় আরো ৫আরোহী গুরুত্বর আহত হয়েছে। নিহত মাসুদ কলমপতি ইউনিয়নের আব্দুল মতিনের ছেলে ও নিহত সিএনজি চালকের নাম জানা যায়নি।রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি চট্টগ্রাম সড়কের  রানিরহাট কাউখালী রাস্তার মাথাতে এ দুর্ঘটনা ঘটে। 
আহতরা হলেন,কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার, ফারুকের মেয়ে ফারহানা আক্তার ইতি(২৪), সারোয়ারের মেয়ে আরপিনা সরকার প্রিয়া (২২), রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার, বেছন আলীর ছেলে মোঃ আজিম,কক্সবাজার রামু উপজেলার ফারুক আহমেদ এর ছেলে, এলাহী বকস। 
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান ডাঃ ফরিদা বিনতে রহমান, স্থানীয়রা আহতাবস্থায় ৬জনকে উদ্ধার করে  হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন, আনার পথে মোঃ মাসুদ নিহত হন।এবং আহত ৫জনের অবস্থা গুরুত্বর হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম হাসপাতালে প্ররণ করা হই।কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, রাঙামাটি চট্টগ্রাম সড়কের  রানিরহাট কাউখালী রাস্তার মাথাতে চান্দের গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাতে একজন নিহত হয়েছে ও ৫জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চান্দের গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। ঘটনাটি রাঙ্গুনিয়া উপজেলায় হওয়াতে আমরা তাদের অবহত করেছি।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit