বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

দাওয়াতদাতার জন্য দোয়া করা সুন্নত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারও বাড়িতে দাওয়াত খেতে গেলে বাড়িওয়ালার জন্য দোয়া না করে ফিরে আসতেন না। আবু দাউদ (রহ.) আবুল হাইসাম (রা.)-এর ঘটনায় উল্লেখ করেছেন যে, আবুল হাইসাম হজরত রাসুলুল্লাহ (সা.) ও তার সাহাবিদের দাওয়াত করলেন। খাওয়া শেষে তিনি বলেন, তোমাদের ভাইকে সওয়াব দান করো। তারা বলেন, কীভাবে আমরা তাকে সওয়াব প্রদান করব? তিনি বলেন, কাউকে যখন কোনো ঘরে খাওয়ার জন্য ডাকা হবে তখন পানাহার করার পর সে যদি মেজবানের জন্য (নিমন্ত্রণকারীর জন্য) দোয়া করে, তাহলে এটিই হবে ঘরওয়ালাকে সওয়াব পৌঁছানোর নামান্তর।

রাসুলুল্লাহ (সা.) একবার সাদ বিন উবাদা (রা.)-এর ঘরে দাওয়াত খেয়ে এই দোয়া করেছেন

উচ্চারণ : ‘আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা ত্বয়ামাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা।’

অর্থ : রোজাদাররা তোমাদের কাছে ইফতার করেছে, সৎ লোকেরা তোমাদের খাবার গ্রহণ করেছেন এবং ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করেছেন।’ সুনানে আবু দাউদ : ৩৮৫৪

অন্য হাদিসে এসেছে, একবার হজরত রাসুলুল্লাহ (সা.) রাতে তার ঘরে প্রবেশ করেন এবং খাবার তালাশ করেন। কিন্তু কিছুই পেলেন না। তখন তিনি এই দোয়া পাঠ করেন

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আত-ইম মান আত-আমানি ওয়াসকি মান সাকা-নি।’

অর্থ : ‘হে আল্লাহ, যে আমাকে খাওয়াবে, তুমি তার খাদ্যে বরকত দান করো; আর যে আমাকে পান করাবে, তুমি তাকেও পান করাও।’ সহিহ মুসলিম : ৫২৫৭

হজরত রাসুলুল্লাহ (সা.) ছোট-বড়, স্বাধীন-ক্রীতদাস সবার সঙ্গে বসে খাবার খেতে পছন্দ করতেন। একবার রাসুলুল্লাহ (সা.) কুষ্ঠরোগীর হাত ধরে তার সঙ্গে একই থালায় খেতে বসিয়ে বলেছেন, ‘বিসমিল্লাহ’ বলে খাও। আল্লাহর প্রতি বিশ্বাস করো এবং তার ওপর ভরসা করো।

নবী করিম (সা.) ডান হাতে খেতে আদেশ করেছেন এবং বাম হাতে খেতে নিষেধ করেছেন। তিনি বলতেন, শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে।

রাতে খেয়েই ঘুমিয়ে পড়া উচিত নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর জিকির ও নামাজের মাধ্যমে খাবার হজম করো। খেয়েই ঘুমিয়ে যেয়ো না। এতে তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে।’ ইবনে হিব্বান, জুআফাত : ১/১৯৯

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit