বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

সময়ের সাথে ক্ষীণ হচ্ছে ধংসস্তুপে আটকা পড়াদের বাঁচার আশা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই প্রাণ গেছে প্রায় ১৮ হাজার। যারা বেঁচে গেছেন, তাদের জীবনও হুমকির মুখে। খাদ্য ও পানির অভাবে গৃহহীন মানুষের রাত কাটছে বরফ-ঠাণ্ডা আবহাওয়ায়। এদিকে ভূমিকম্পের প্রভাবে প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গেছে তুরস্ক। অন্যদিকে ধ্বংসযজ্ঞের আসল চিত্র এখনও পুরোপুরি সামনে আসেনি বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস।

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ার শহরগুলো যেনো মৃত্যুপুরী। বাড়ছে মরদেহের সারি। সময়ের সাথে সাথে ক্ষীণ হচ্ছে ধংসস্তুপের নিচে আটকে পড়াদের বাঁচার আশা। 

এখনো অসংখ্য মানুষ ধসেপড়া ভবনগুলোর নিচে আটকে আছে। তাদের জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। 

বেঁচে যাওয়া স্বজনহারা মানুষের জীবনও এখন শঙ্কায়। হিমাঙ্কের নিচে তাপমাত্রায় গৃহহীন হাজারো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে।  

সেইসাথে খাবার ও পানির অভাব। প্রতিকূল পরিস্থিতিতে অনেকেই মারা পড়তে পারেন বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

তবে বেশি খারাপ অবস্থা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার। ভূমিকম্পকবলিত এলাকাগুলো সরকার ও বিদ্রোহী দুইপক্ষের নিয়ন্ত্রণে থাকায় সহায়তা পৌঁছানো নিয়ে রয়েছে শঙ্কা। জাতিসংঘের ত্রাণ সহায়তার একাংশ পৌছালেও তা পর্যাপ্ত নয়। সরঞ্জামের অভাবে গতি নেই উদ্ধার তৎপরতায়ও। 

এদিকে তুরস্কে ধসে পড়া ভবনগুলো নির্মাণের সময় যথাযথ আইন মানা হয়নি বলে অভিযোগ তুলেছেন নাগরিকরা। জরিমানা দিয়ে অবৈধ ভবন বৈধ করা হয়েছিলো। বিশেষজ্ঞদের মতে,  ভবনগুলো মান বজায় রেখে নির্মিত করা হলে ক্ষয়ক্ষতি অনেকটাই কম হতো।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit