শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনায় মালামাল উদ্ধার হয়নি, জেলা পরিষদ চেয়ারম্যানের পরিদর্শন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মালামাল উদ্ধার হয়নি। তবে পুলিশ বলছে, তাদের চেষ্টা অব্যাহত আছে।এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ঘটনাটি দু:খজনক বলে অবহিত করেন। মালামাল উদ্ধারে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।এর আগে বৃহস্পতিবার পুলিশের এএসপি (কসবা-আখাউড়া সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বিষয়টি নিয়মিত চুরির অংশ হিসেবে উল্লেখ করেন।
গত মঙ্গলবার রাতে বিশ্বজিৎ পাল বাবুর বাড়ির দোতলার একটি কক্ষ থেকে ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোনসেটসহ দুই লাখ টাকার মালামাল খোয়া যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন বিশ্বজিৎ পাল। তবে কিছু পরিবর্তন সংক্রান্ত কারণে এটি নথিভুক্ত হয়নি।এদিকে মালামাল উদ্ধারে নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। ইতিমধ্যেই পুলিশ মালামাল উদ্ধারে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম। 

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit