রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

যত কাণ্ড বুলাওয়ে টেস্টে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ দিয়ে ৫ বছর পর বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ফিরেছে টেস্ট ক্রিকেট। দুই দলেরও লাল বলে দেখাও ৫ বছর পরই। সেই ম্যাচটি আবার স্বাক্ষী হয়েছে বিরল সব কাণ্ডের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এসব ঘটনা দেখা গেছে প্রথমবার, কোনোটি দ্বিতীয়বার। পঞ্চম দিনে ব্যাটিং নেমেই যেমন ইতিহাসে নাম উঠে যায় ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও তেজনারাইন চন্দরপলের। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ২ হাজার ৪৮৯ ম্যাচে কোনো টেস্টের পাঁচ দিনেই ব্যাটিং করা প্রথম জুটি তারাই।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয় কেবল ৫১ ওভার, টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ক্যারিবিয়ান ওপেনারই অপরাজিত থাকেন ৫৫ রানে। দ্বিতীয় দিনেও বাগড়া দেয় বৃষ্টি, ব্র্যাথওয়েট ও চন্দরপল অপরাজিত থাকেন সেঞ্চুরি করে। তৃতীয় দিনে ব্র্যাথওয়েট আউট হন ১৮২ রান করে, চন্দরপল করেন অপরাজিত ডাবল সেঞ্চুরি। চতুর্থ দিন জিম্বাবুয়ে ইনিংস ঘোষণা করার পর শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থেকে দিন শেষ করেন ব্র্যাথওয়েট-চন্দরপল। সেখান থেকে আবার শেষ দিনের ব্যাটিং শুরু করে ইতিহাসে নাম তোলেন দুই জন।

এই দুজনের আগে কোনো টেস্টের পাঁচ দিনে ব্যাটিং করার কীর্তি আছে আরও ১০ জনের। তবে কোনো জুটির তা ছিল না। বুলাওয়ে টেস্টের প্রথম তিন ইনিংসই ঘোষণা করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দুবার, জিম্বাবুয়ে একবার। টেস্ট ইতিহাসে কোনো ম্যাচে তিন ইনিংস ঘোষণার নজির দেখা গেল এই নিয়ে স্রেফ সাত বার। আগের ছয় ম্যাচের সবগুলির মতো এই টেস্টের পরিণতি হয়েছে ড্র। এই ম্যাচে বিরল ঘটনা আছে আরও। বাবা শিবনারাইন চন্দরপলের পর তার ছেলে তেজনারাইন চন্দরপলও ডাবল সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। বাবা-ছেলের দ্বিশতকের কীর্তি টেস্ট ইতিহাসে আগে ছিল কেবল একটি, পাকিস্তানের কিংবদন্তি হানিফ মোহাম্মদ ও তার ছেলে শোয়েব মোহাম্মদের।

জন্মভুমি জিম্বাবুয়ের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নেমেই চতুর্থ দিন সেঞ্চুরি করেন গ্যারি ব্যালান্স। এর আগে তার চারটি টেস্ট সেঞ্চুরি আছে ইংল্যান্ডের হয়ে। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভিন্ন দুই দেশের হয়ে সেঞ্চুরির কীর্তি তার। ব্যালান্সের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করে তালিকায় একাই ছিলেন কেপলার ওয়েসেলস।

জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান ব্যালান্স। তার আগে এই কীর্তি গড়েন ডেভ হটন ও হ্যামিল্টন মাসাদাকজা। কাকতালীয়ভাবে ব্যালান্সের সবশেষ দুটি টেস্ট সেঞ্চুরিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, মাঝে ব্যবধান আট বছরের। আগেরটি ছিল ২০১৫ সালে, অ্যান্টিগায় ১২২। ব্র্যাথওয়েট-চন্দরপলের সৌজন্যে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম তিনশ রানের উদ্বোধনী জুটিও ওয়েস্ট ইন্ডিজ পায় বুলাওয়ায়োর এই ম্যাচে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit