শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দুর্গাপুরের দুর্জয় জাতীয় পর্যায়ে পেলেন স্বর্নপদক

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোপালপুর হাজং পাড়ায় জন্ম দুর্জয় হাজং এর। ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলো দুর্জয়। এইচএসসি পাস করে ২০১৪ সালে ৮৪তম ব্যাচে দেশ সেবার প্রত্যয়ে বিজিবিতে যোগদান করেন তিনি। ৪১ তম জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে স্বর্নপদক অর্জন করেন দুর্জয়। এরই কৃতিত্বে তাকে অভিনন্দিত করেন উপজেলা প্রশাসন। ১৬ (অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, জাতীয় হাজং সংগঠনের যুগ্ম:সাধারন সম্পাদক দোলন হাজং, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব হাজং, তথ্য ও প্রচার সম্পাদক নিরঞ্জন হাজং প্রমুখ। দুর্জয় হাজং বলেন, আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই আমাকে বিজয়ী করার জন্য। আমি বিজিবিতে যোগদানের পর থেকে অন্যান্য খেলার পাশাপাশি ভারোত্তলন আমার প্রিয় খেলা হিসেবে বেছে নেই।

এবার জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা/২৫ এর মধ্যে ১৫৫ কেজি ভারোত্তলন করতে পেরে আমি শ্রেষ্ঠ হই এবং স্বর্ণপদক পাই। এই খেলায় দুইবার রৌপ্য ও একবার তা¤্র পদক পেয়েছি। আমি বর্তমানে ৪১ বিজিবি কাপ্তাই, রাঙ্গামাটি সেক্টরে কর্মরত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী এশিয়া গেমস/২৬ পাকিস্তানে অংশ নিয়ে যেনো চ্যাম্পিয়ান হতে পারি। ইউএনও আফরোজা আফসানা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না এরই প্রমান দিলো দুর্জয় হাজং। দুর্জয় শুধু দুর্গাপুরের সন্তান নয়, সে এখন সারা বাংলাদেশের সন্তান। ২০২৬ সনে অনুষ্ঠিত এশিয়া গেমস এ দুর্জয় আরো ভালো করুক, দুর্জয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রইলো শুভ কামনা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit