বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জে দৃশ্যমান হয়েছে জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়ক ঘেষা মানরা এলাকায় অবশেষে দৃশ্যমান হলো ঐতিহাসিক জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ।

এই স্থানটি থেকে মানিকগঞ্জে সূচনা হয়েছিল ২০২৪ সালের একদফা জুলাই যুগপৎ আন্দোলন।

১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট ব্যাসের লোহার এই স্মৃতিস্তম্ভটির গায়ে খোদাই করে লেখা বৈষ্যমবিরোধী আন্দোলনের সময়ের অগ্নিঝরা স্লোগান:

‘জেগে উঠো বাংলাদেশ, জুলাই মানে জাগরণ, তোমার রক্ত বৃথা যাবে না’।

আধুনিক সিএনসি কাটিং প্রযুক্তিতে তৈরি এসব অক্ষর যেন মনে করিয়ে দেয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, জাতির সাহস আর আত্মত্যাগের প্রতিধ্বনির কথা। 

এই জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে মন্তব্য করতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা আহবায়ক কলেজ ছাত্র ওমর ফারুক বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি জাতির প্রতিবাদের প্রতীক, সাহসের স্মারক ও নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। ইতিহাসের নিদর্শন নয়, নতুন প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।’

মানিকগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজু মল্লিক বলেন, ‘আধুনিক সিএনসি কাটিং প্রযুক্তিতে তৈরি উন্নতমানের ভারী লোহার দ্বারা তৈরি এই স্তম্ভটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ টাকা। গণপূর্ত বিভাগের নিজস্ব আর্থিক যোগানে স্মৃতিস্তম্ভটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট এক ঐতিহাসিক গণজাগরণ। সুপ্রিম কোর্টের বৈষম্যবিরোধী রায়ের পর শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলন দেশব্যাপী জনবিস্ফোরণ ঘটায়। এ সময় অনেক তরুণ প্রাণ হারান। তাদের স্মরণে সারাদেশে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের অংশ হিসেবে মানিকগঞ্জেও এই স্তম্ভটি স্থাপিত হয়েছে।

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘এই স্মৃতিস্তম্ভটি আমাদের জাতীয় জীবনে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি সাক্ষ্য হয়ে থাকবে। আন্দোলনের ইতিহাস থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করে জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনী চর্চার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit