সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় এক আদিবাসী শিশুর নিহত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় শতাব্দী মুরমু(৩) নামের এক আদিবাসী শিশুর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ১ নং বুলকিীপুর ইউনিয়নের বিন্যগাড়ী আদিবাসী তামাকু পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শতাব্দী মুরম ুঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের বিন্নাগাড়ী তামাকু পাড়ার কর্নেল মুরমুর মেয়ে।

নিহত শিশু শতাব্দীর মা কল্পনা মুরমু জানান,সকাল আনুমানিক ১১টায় তার বড় মেয়ে শ্রেয়া ছোট বোন শতাব্দীকে সাইকেলের পিছনে বসে নিয়ে চালাচ্ছিল। এ সময় হঠাৎ ছোট মেয়ে সাইকেল থেকে পড়ে গেলে পিছন থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে শতাব্দী জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুততাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

ঘোড়াঘাট উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ফারহান তানভিরুল ইসলাম জানান,দুপুর ১২ টায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক তপন দাস গুপ্ত জানান,উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে আসার আগেই শিশুটির মরদেহ তার স্বজনরা তাদের বাড়িতে নিয়ে গেছেন।ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit