রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

ভবন ধসে আটকে পড়া সেই দুই শিশুকে ৩৬ ঘণ্টা পর ‍উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সোমবার (৬ ফেব্রুয়ারি) যখন ভূমিকম্পটি আঘাত হানে তখন মারিয়াম ও ইলাফ নামে ওই দুই ভাইবোন ঘুমিয়ে ছিল তাদের বাবা-মায়ের সঙ্গে। সে অবস্থায়ই ভেঙে পড়ে তাদের দালান। ভেঙে পড়ার ৩৬ ঘণ্টারও বেশি সময় পর তাদের সেখান থেকে বের করে আনা হয়।

স্থানীয় সময় বুধবার সকালে কাছে কোথাও উদ্ধারকারীদের কথা শুনতে পেয়ে মারিয়াম ফ্যাসফ্যাসে কণ্ঠে বলতে থাকে, ‘আমাকে এখান থেকে বের করে নিয়ে যান, আপনারা যা চাইবেন তাই করে দেব।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এই দৃশ্য দেখা গেছে।

মারিয়াম বলতে থাকে, ‘আমি আপনাদের চাকর হয়ে থাকব। তবুও আমাদের বের করে নিয়ে যান।’ বাইরে থেকে উদ্ধারকারীরা বলতে থাকেন, ‘না, না। তোমাকে কিছুই করতে হবে না।’ভিডিও থেকে দেখা যায়, মারিয়াম তার ভাই ইলাফের মাথার চুল আলতো করে এলোমেলো করে দিচ্ছে। এবং নিজের এক হাত দিয়ে ইলাফের মুখ ঢেকে রেখেছে, যাতে কোনো ধরনের ধূলাবালি তার ভাইয়ের মুখে না প্রবেশ করে। দুই সন্তান জীবিত উদ্ধার হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের বাবা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit