শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

পাঠ্যবই পৌঁছাতে দেরি হলে প্রয়োজনীয় ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন শিক্ষামন্ত্রী। ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়েছেন। তার কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশের পথে আমাদের নিয়ে যাচ্ছেন। আগামী ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের স্মার্ট হতে হবে। জ্বালাও পোড়াও, দেশের সন্ত্রাস আর অরাজকতা তৈরি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ থামিয়ে দেয়া যাবে না। শুধু তাই নয়, শিশুদের এখন থেকে তাদের মেধা এবং মননে সুন্দর একটি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে। তাই প্রতিটি শিক্ষাক্ষেত্রে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী গণমাধ্যমেরও সহযোগিতা চান।

শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা জজকোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহছানউল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন প্রমুখ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit