মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

হাতে ঝিঁঝি ধরা কখন বিপজ্জনক?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

লাইফস্টাইল ডেস্ক : এই অসুখটি মূলত স্নায়ুর। চিকিৎসাশাস্ত্রে এ অসুখটিকে বলা হয় ‘টেম্পোরারি প্যারেসথেসিয়া’। ইংরেজিতে এটিকে ‘পিনস অ্যান্ড নিডলস’ও বলা হয়ে থাকে। নামটি যেমন সহজ নয়, তেমনি রোগটিও কিন্তু জটিল। হাত ঝিঁঝি করার সমস্যা শুরু হওয়ার কিছুক্ষণ পর এমনিতেই রোগটি সেরে ওঠে বলে অনেকেই মনে করেন। তবে সত্যিকার অর্থে কিন্তু রোগটি সেরে যায়নি। ভেতরে একটু একটু ক্ষতি করছে প্রতিনিয়ত।

সাধারণত সব বয়সের নারী-পুরুষ, শিশুর ক্ষেত্রেই এ রোগটি হতে দেখা যায়। দীর্ঘসময় ধরে হাতের কাজ করলে এমনটা ঘটতে বেশি দেখা যায়। সাময়িক অসাড়তার এ অনুভূতি সাধারণত দীর্ঘক্ষণ বসা বা শোয়া, লম্বা সময় ধরে চাপ পড়া ইত্যাদি কারণে হয়ে থাকে। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীদের বা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ সমস্যা হতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ বিশেষজ্ঞ এস এম সিয়াম হাসান বলেন, “মেরুদণ্ডে আঘাতজনিত সমস্যা থেকে ‘সার্ভাইকাল স্পন্ডাইোসিস’ বা ‘লাম্বার স্পন্ডাইলোসিস’-এর ক্ষেত্রেও হাতে-পায়ে ঝিঁঝি ধরার আশঙ্কা থাকে।”এ ছাড়া হাতে বা পায়ে রক্ত সঞ্চালন কমে গেলে ‘পেরিফেরাল আর্টারাল ডিজিজ’ হিসেবে ঝিঁঝি ধরতে পারে। মস্তিষ্ক ও দেহের অন্যান্য অংশের মধ্যে তথ্য আদান-প্রদানে সমস্যা হলেও এ সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কেমোথেরাপির মতো চিকিৎসার ক্ষেত্রে, এইচআইভির ওষুধ, খিঁচুনির ওষুধ বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে, সিসা বা রেডিয়েশনের মতো বিষাক্ত বস্তুর সংস্পর্শে এলে, পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব হলে, স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে, বিশেষ কোনো অসুস্থতা বা আঘাতের পর, অতিরিক্ত মদ্যপানের ফলে, বিশেষ ক্ষেত্রে চেতনানাশক ব্যবহারের পরও হাত-পায়ে ঝিঁঝি ধরা সমস্যা দেখা দেয়।

তাই খেয়াল রাখুন, হাত কিংবা পায়ে ঝিঁঝি ধরার এ সমস্যা নিয়মিত দীর্ঘ সময় ধরে হচ্ছে কি না। যদি তা হয়ে থাকে, তবে দ্রুত কোনো চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit