বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

আজম খানের সঙ্গে নাসিমের দুষ্টুমি, সমালোচনার ঝড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : খেলার সময় মজার ছলেই আজম খানের শারীরিক গঠন নিয়ে দুষ্টুমি করেছেন নাসিম শাহ। তবে সেই দুষ্টুমির চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। নাসিম ‘বডি শেমিং’ করেছেন- উঠেছে এমন অভিযোগ।

আসলে কী ঘটেছিল?

আজম খান খেলছেন খুলনা টাইগার্সে, নাসিম কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। আজম তখন ব্যাটিংয়ে, নাসিম ফিল্ডিং দলে। ম্যাচের একপর্যায়ে আজম যখন ক্রিজে হাঁটছিলেন, ঠিক তখনই নাসিম হাস্যকরভাবে তাকে এসে ধাক্কা মারেন।

হাসতে হাসতে সোজা নাসিমকে একপাশে ঠেলে দেন আজম। তবে পেছনে পড়েও আজমের সঙ্গে দুষ্টুমি ছাড়েননি পাকিস্তানি পেসার। আজমকে নকল করে মজার ভঙ্গিতে ক্রিজে হাঁটতে হাঁটতে এগিয়ে যান নাসিম।

তার পেছনে যে নাসিম মজার অঙ্গভঙ্গি করছেন, তা জানতেনই না আজম খান। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। স্টেডিয়ামে থাকা দর্শকরাও মজা হিসাবেই নেন।

কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানের এক সমর্থক টুইট করে লিখেছেন- ‘নাসিম শাহ আমাদের আজম খানকে উপহাস করছেন। তার চেহারার গঠন নিয়ে মজা করেছেন। এটা একেবারেই ঠিক কাজ নয়।‘

আরেকজন লিখেছেন- নাসিম শাহ ভালো কিছু করতে পারতেন। বডি শেমিং কোনো মজার বিষয় নয়। নাসিমের সমর্থকদের জন্য দুঃখ লাগছে।

অন্যজনের মন্তব্য- ‘বন্ধুত্ব থাকতেই পারে কিন্তু ক্যামেরার সামনে বডি শেমিং যে কাউকে অস্বস্তিতে ফেলে দেবে। যদি সে তোমার বন্ধুও হয়।’

কেউ কেউ অবশ্য ১৯ বছর বয়সি নাসিমের প্রতি এতটা কঠোর হওয়া উচিত নয় বলেও মনে করছেন। এক সমর্থক টুইট করে লেখেন- ‘আমরা সবাই জানি নাসিম শাহ কতটা পরিপক্ব এবং নির্দোষ, তিনি হয়তো ভুল করেছেন। কিন্তু আমি নিশ্চিত তিনি এটাকে বডি শেমিং করতে চাননি। শাদাব খান যখন আক্ষরিক অর্থে একই জিনিস করেছিলেন, তখন আমি কোনো নেতিবাচক টুইট দেখিনি। সুতরাং নাসিমের প্রতি এত কঠোর হবেন না।
 

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit