বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

কড়া হেডমাস্টারের ‘ক্লাস’ কেমন হবে এবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিবদের পাঠশালায় আবারও শিক্ষক হাথুরু। দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহের কোচ হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা সুসংবাদ কতটা দুঃসংবাদ। পাঁচ বছর পর আবারও তিনি বাংলাদেশ দলের ‘হেডমাস্টার’। 

সেই কথা স্মরণ করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট নিজের শঙ্কার কথা জানিয়েছেন যমুনা টিভিকে। প্রথমবার কোচ থাকার সময় ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর দ্বন্দ্ব তার শঙ্কার কারণ। যমুনা টিভিকে পাইলট বলেন, ‘আগেরবার হাথুরুর চলে যাওয়াটা সুখকর ছিল না।’ 

পরক্ষণে তিনি অবশ্য যোগ করেন যে, ‘সমস্যাটা আসলে কোচের নয়, ক্রিকেট-মেধার ঘাটতির। ব্রায়ান লারাকে আনলেও পারফরম্যান্স উঁচুতে উঠবে না। আমাদের যে ব্যাকআপ খেলোয়াড়ের অভাব।’ আগেরবার যার সঙ্গে তার দ্বন্দ্বের খবর চাউর হয়েছিল, সেই সাকিব আল হাসান হাথুরুর ফেরার খবরে নিজের প্রতিক্রিয়ায় প্রথমে বলেছিলেন, ‘নো কমেন্টস’। এরপর বলেন, ‘ঠিক আছে।’ 

বিসিবি কিন্তু ঘোরতর আশাবাদী হাথুরুকে নিয়ে। তারা মনে করছে বিশাল একটা কাজ করে ফেলেছে। এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা বুধবার তাদের অনলাইন সংস্করণে ‘নতুন কোচ খুঁজে পেল না বিসিবি। আগের বাতিল কোচকে ফিরিয়ে আনল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit