বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

এক কার্গো এলএনজি কিনবে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১ ফেব্রুয়ারি) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। স্পট মার্কেট থেকে এসব জ্বালানি ক্রয় করবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। মাস্টার সেইল অ্যান্ড পার্সেজ অ্যাগ্রিমেন্টের (এমএসপিএ) আওতায় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (সংশোধন) আইন ২০২১-এর আওতায় কেনা হবে এই এলএনজি।

এ ছাড়াও স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ১৯৪ কোটি ৭০ লাখ টাকা। আর স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনা হবে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল।

তিনি আরও বলেন, ক্রয় কমিটির সভায় মোট ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় অনুমোদন মিলেছে সব কটি প্রস্তাবনার। তবে সয়াবিন ও এলএনজির দাম সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি সচিব। তিনি বলেন, ‘এখন দাম মনে নেই। বলতে পারছি না।’

এ ছাড়া বাংলাদেশ সরকার (জিওবি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সড়ক ও জনপথ অধিদফতরের বাস্তবায়নাধীন সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন মিলেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit