শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বিপিএল: সুপার ফোর মাতাতে আসছেন রাসেল-পোলার্ড-মঈনরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : সকল সমালোচনা পাশে ঠেলে খেলোয়াড়দের নজরকাড়া পারফরম্যান্সে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের নবম আসর। এরইমধ্যে শেষ হয়েছে সিলেট পর্ব। ঢাকায় শেষ পর্ব মাঠে গড়ানোর আগেই প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাদ পড়ার শঙ্কায় তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। 

নানা বিতর্ক মাথায় নিয়েই শুরু হয় বিপিএলের এবারের আসর। তবে মাঠের খেলায় খেলোয়াড়দের আগুনঝরা পারফরম্যান্সে অনেকটাই ভাটা পড়েছে সে তর্কে।

ঢাকা থেকে শুরু করে সিলেট পর্যন্ত ২২ গজের স্পোর্টিং উইকেটে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশিরা। ১০ ম্যাচে ৩৫৬ রান নিয়ে সবার উপরে সিলেট ওপেনার নাজমুল হোসেন শান্ত। সমান ম্যাচে ১৬ রান কম নিয়ে দুই নম্বরে নাসির। ৩১১ রানে নিয়ে তিনে সাকিব। তামিম আছে তালিকার চার নম্বরে।

বোলিংয়ে দাপট পাকিস্তানিদের। ১০ ম্যাচে ১৩ শিকারে সবার উপরে মোহাম্মদ আমির। সমান উইকেট ওয়াহার রিয়াজের। খুব বেশি পিছিয়ে নেই মাশরাফি। এক উইকেট কম নিয়ে তিন নম্বরে আছেন তিনি।

১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের পাশাপাশি প্লে-অফও সবার আগেই নিশ্চিত করেছে মাশরাফির নেতৃত্বে আসরজুড়ে চমক দেখানো সিলেট। তদের সঙ্গি হয়েছে সকিবের বরিশাল ও ইমরুলের কুমিল্লা। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চারে রংপুর। পরবর্তী ক্রম ঢাকা, খুলনা ও চট্টগ্রাম।

পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ায় রিজওয়ান-আমিরদের মিস করবে ফ্রাঞ্চাইজিগুলো। তবে সুপার ফোরে মাঠ মাতাতে আসছেন  রাসেল, পোলার্ড, নারিন ও মঈন আলীর মতো তারকারা।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit