স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অবশেষে দল পেলেন। তকে দলে ভেড়ানোর একেবারে কাছাকাছি চলে এসেছে চেলসি। তবে তাকে রীতিমতো পানির দামেই পেয়ে গেছে কোচ জাবি আলনসোর দল।
৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের লন্ডনে মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তা শেষ হলেই জানা যাবে আনুষ্ঠানিক ঘোষণা। চেলসি গোলরক্ষক রবার্ট স্যাঞ্চেজকে নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তিত ছিল দলটি। সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে স্যাঞ্চেজের কিছু ভুলও চোখে পড়েছিল। এরপরই বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজের দিকে হাত বাড়ায় চেলসি।
মার্তিনেজ দুই বছরের একটি চুক্তিতে সই করতে যাচ্ছেন বলে জানা গেছে। এই চুক্তিতে আরও এক বছরের সুযোগ থাকবে দুই পক্ষের সামনে। ভিলা থেকে তার সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জাপানের গোলরক্ষক জিওন সুজুকির দলে আসার পর থেকে। সুজুকির আগমনের ফলে দলে জায়গা হারিয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:০০