বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্ট ডেস্ক : বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কেলেঙ্কারী ‘ফিফা দুর্নীতির’ বিষাক্ত অধ্যায়ে যোগ হলো নতুন ধাক্কা। আন্তর্জাতিক ফুটবলের সম্প্রচার ও বিপণন সত্ত্ব হাতিয়ে নিতে কোটি কোটি ডলারের ঘুষ লেনদেনের কথা অবশেষে স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনার দুই শীর্ষ স্পোর্টস মার্কেটিং নির্বাহী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস।

বৃহস্পতিবার মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বিচার প্রক্রিয়া ও সম্ভাব্য কারাদণ্ড এড়িয়ে গেছেন পিতা-পুত্র। এই চুক্তির অংশ হিসেবে প্রতারণার দায় স্বীকার করার পাশাপাশি মোটা অঙ্কের ৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা) জরিমানা দিতে সম্মত হয়েছেন তারা।
২০১৫ সালে জুরিখের বিলাসবহুল হোটেলে মার্কিন গোয়েন্দাদের আচমকা অভিযানের মাধ্যমে ফিফা ও দক্ষিণ-উত্তর আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল ও কনকাকাফ) যে চরম দুর্নীতি ফাঁস হয়েছিল, তার অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন এই বাবা-ছেলে। 
আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘ফুল প্লে’ এর সহ-মালিক এই দুই কর্মকর্তা বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো মেগা টুর্নামেন্টগুলোর কোটি কোটি ডলারের মিডিয়া ও মার্কেটিং স্বত্ব নিজেদের দখলে নিতে ফুটবলের প্রভাবশালী কর্তাদের লাখ লাখ ডলারের ঘুষ খাইয়েছিলেন।

মার্কিন আদালতের নথিতে বলা হয়েছে, ‘ফিফা, কনমেবল ও কনকাকাফকে প্রতারিত করার এক বিশাল ছক তারা তৈরি করেছিলেন। পছন্দমতো লাভজনক সব টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব নিজেদের ঝুলিতে পুরতে ফুটবল কর্তাদের ধাপে ধাপে কোটি কোটি ডলারের অনৈতিক বাণিজ্যিক ঘুষ প্রদান করেন এই দুজন।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit