সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

সোমবার মেক্সিকান পুলিশ এ তথ্য দিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভারি অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।

এএফপি বলছে, গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন আরও দুজন মারা যান। বন্দুকের গুলিতে আহত পাঁচজন রোববার হাসপাতালে ভর্তি ছিলেন।

‘এল ভেনাদিটো’ নামক এই বারটি জেরেজ শহরের কেন্দ্রে অবস্থিত। এ পৌরসভাটি প্রাদেশিক রাজধানী জাকাতেকাসের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit