রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ঘোড়াঘাটে ২ যুবক নিহতের ঘটনায় বাড়ি ঘরে অগ্নি সংযোগ

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিপক্ষের ছুরিখাঘাতে ২ যুবক নিহতের ঘটনায় প্রতি পক্ষদের বাড়ি ঘরে ্অগ্নি সংযোগ করেছে স্থানীয় জনতা।২৬ জানুয়ারী বৃহস্পতিবার নিহত মনোয়ার হোসেন মিম (২৪) রাকিব হোসেন (২৫) এর বাদ জোহর জানাজা ও দাঢন শেষে খোদাদপরু গ্রামবাসী ও উত্তেজিত মুসুল্লিরা প্রতিপক্ষ উমর আলীসহ প্রায় শতাধিক বাড়ি ঘরে ্অগ্নি সংযোগ করেছে। অগ্নি সংযোগের ঘটনায় ্অগ্নি নির্বাপনের চেষ্টা করে আগুন নিভাতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শণ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

২৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ৮ টায় খোদাদাদপুর হঠাৎ পাড়া চারমাথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন মিম (২৪) নামে এক যুবক । গুরুতর আহত অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান রাকিব হোসেন (২৫) নামে অপর এক যুবক।আহত হন ৫ জনা। এ ঘটনায় চুনিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ওমর আলী (৫৫), তার স্ত্রী মোমেতা বেগম (৪৫) ও তার ছেলে সামিরুল ইসলাম (২০) নামে ৩ জনকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ।

নিহত মিম ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাতপুর গ্রামের হায়দার আলীর পুত্র রাকিব হোসেন একই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।আহতদের স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গাইবান্ধা থেকে আসা চরের বাসিন্দা ওমর আলী ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জমি ক্রয় বরে বসবাস করে আসছিল। ওমর আলীর সাথে স্থানীয় হায়দার আলীর মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওমর আলী গত ৫/৬ মাস পূর্বে চর থেকে এসে খোদাদাতপুরে বসতবাড়ি গড়ে তোলে। ওই জায়গার আরেক অংশের মালিক হায়দার আলীর সাথে বিরোধে জড়িয়ে পড়ে।পরে তাদের এই বিরোধ গড়ায় আদালত পর্যন্ত। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ওমর আলীরা মাঝে মাঝেই জায়গাটি দখল নিতে আসেন।

২৫ জানুয়ারী বুধবার সকালে নিহত মিম ও তার বন্ধু নিহত রাকিব ওমর আলীর বাড়ি সংলগ্ন মিমের নিজস্ব গভীর নলকূপের সেচকাজ পরিচালনা করতে আসলে ওমর আলী ও তার পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওমর আলী সহ তার পরিবারের ৫-৬ জন সদস্য চাকু, ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত মিমদের উপর হামলা করে। এতে তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মিম মারা যায়। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ জোহর নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫) এর জানাজা ও দাফন শেষে খোদাদপরু গ্রামবাসী ও উত্তেজিত মুসুল্লিরা প্রায় শতাধিক বাড়ি ও ঘরে ্অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit