বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ডোমার থানার উদ্যোগে নৈশ্য প্রহরীদের মাঝে কম্বল বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানা পুলিশের উদ্যোগে এলাকার বিভিন্ন হাট-বাজারে কর্তব্যরত নৈশ প্রহরী ও ছিন্নমুল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার গভীর রাতে ডোমার বাজার সহ এলাকার বিভিন্ন হাট-বাজারে গিয়ে শতাধীক কম্বল বিতরন করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আবদুল্লাহ্।

এ সময় ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, এসআই আমজাদ হোসেন, শকিল মাহামুদ, কাওছার আলী সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী জানান, নৈশ্য প্রহরীগণ হাট বাজারের নিরাপত্তার জন্য রাত জেগে কষ্ট করে কাজ করেন। বাজারে দোকান পাঠ চুরি প্রতিরোধে ব্যপক ভুমিকা রাখেন তারা। শীতে তাদের উৎসাহিত করতে আমাদের সামান্য উপহার মাত্র। নৈশ্য প্রহরীদের নিয়মিত ডিউটি পালনের পরামর্শ প্রদান করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit