রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে মোহাম্মদ সিরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। সিরাজের র‌্যাটিং পয়েন্ট ৭২৯। পয়েন্ট কমেছে বোল্টের, ৭০৮ পয়েন্ট নিয়ে তিনি এখন তিনে।

অজি পেসার জশ হ্যাজেলউড রয়েছেন দুইয়ে, তাঁর রেটিং পয়েন্ট সিরাজের চেয়ে দুই কম (৭২৭)। আরেক অজি পেসার মিচেল স্টার্ক আছেন চারে। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের ওয়ানডে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেন সিরাজ। এরপর প্রায় এক বছরে ২০টি ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৩৭টি উইকেট। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের কারণেই বোল্ট ও হ্যাজেলউডকে টপকে শীর্ষে উঠলেন সিরাজ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit