রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

জাপানে মালবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবির ঘটনায় এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন। তবে এ ঘটনায় চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে। খবর এএফপি’র। জাপানের কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও আমরা অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে ‘একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ’ুটি জাহাজ পথে রয়েছে।’ কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানো পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে একেবারে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit