শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

‘ফারাজ’ বিতর্কে যা বললেন দিল্লি হাইকোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : ছবিটিকে ঘিরে ভারত-বাংলাদেশে চলছে তুমুল আলোচনা। তবে বাদ সাধে হলি আর্টিজান হামলায় নিহত অবিন্তার মা রুবা আহমেদ। সিনেমা মুক্তি বন্ধ চেয়ে রুবা আহমেদ করেন মামলা। যেটির পরবর্তী শুনানি হবে ২৪ জানুয়ারি। এদিকে নির্মাতারা যাতে ওই হামলায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদের সঙ্গে আলোচনায় বসে বিরোধ মিটিয়ে নেন, সেই মর্মে আগ্রহ প্রকাশ করেছেন দিল্লি হাইকোর্ট। ১৭ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলন করে রুবা আহমেদ জানান, তার মেয়ের প্রাইভেসি লঙ্ঘন করে ও ভুল তথ্য উপস্থাপন করে ‘ফারাজ’ ছবিটি নির্মিত হয়েছে। তাই তিনি চান এ ছবিটি না দেখানো হোক। এই দাবি নিয়ে তিনি ভারতের আদালতের শরণাপন্ন হন।

একটি সন্ত্রাসী হামলা নিয়ে পর্দায় কোনো ছবি বানানো হলে সেই হামলায় ভিকটিমের প্রাইভেসির অধিকার লঙ্ঘিত হয় কি না এবং ওই ভিকটিমের অবর্তমানে সেই অধিকার তার নিকটাত্মীয়দের ওপর বর্তায় কি না–এ প্রশ্নকে ঘিরে আলোচিত মামলাটি ভারতে কার্যত এক নজিরবিহীন আইনি বিতর্ক শুরু করেছে। এর আগে গত বছরের অক্টোবরে দিল্লি হাইকোর্টে একক বিচারপতির বেঞ্চ ‘ফারাজ’ ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন। তার যুক্তি ছিল, প্রাইভেসির অধিকার একান্তভাবেই ‘ইন পার্সোনাল’ (সেই ব্যক্তির নিজস্ব)–মৃত্যুর পর সেই অধিকার তার মা কিংবা আইনি উত্তরাধিকারীরা পাবেন বিষয়টা এমন নয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit