বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে শনিবার এক কট্টর ডানপন্থী ব্যক্তির পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে বিশ্বব্যাপী মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের অপমানের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো অবস্থাতেই ধর্মের স্বাধীনতাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে সকল ধরনের উসকানি বন্ধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit