শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঝড় পেরিয়ে রাজ-পরীর প্রথম বিবাহবার্ষিকী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজের প্রথম বিবাহবার্ষিকী আজ (২২ জানুয়ারি)। ২০২২ সালের এই দিনে ‘আনুষ্ঠানিকভাবে’ ১০১ টাকা দেনমোহরে বিয়ে করেন তারা। এরপর এই জুটি আলোচনায় থেকেছে সব সময়। নতুন বছরের শুরুতে তাদের সম্পর্কের অবনতি খবর সামনে আসে। এনিয়ে অনেক নাটক হয়েছে। তবে শেষ পর্যন্ত সংসার জীবনের ঝড় পেরিয়ে একসঙ্গেই আছেন ‍দুজন।

‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে প্রথম দেখা হয় পরীর। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। সেই দিনটি ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। পরের বছর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। শনিবার রাত থেকেই বিবাহবার্ষিকী উদযাপন শুরু করেছেন পরী-রাজ। বিয়ের একটি ছোট্ট ভিডিও ফেসবুকে শেয়ার দেন পরী। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ম্যারেজ এনিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ রাজ।’

এই লেখার পাশে পরী এঁকে দেন লাল টুকটুকে হৃদয়। সঙ্গে রাজ আর পরীর ইমোজি। হ্যাশট্যাগে লেখা ‘রাজপরী’ কথাটিও। এদিকে সমুদ্র সৈকতে পরীর সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয়, প্রিয় স্ত্রী, সত্যিই আশ্চর্যজনক একটি বছর আমরা উভয়ে পার করেছি। কিছু স্মৃতি দুঃসাহসিক, রোমাঞ্চকর, অবিস্মরণীয়, চির উদ্ভাসিত এবং হৃদয়গ্রাহী! আমার স্মৃতিগুলো শুধু আমার ভেতরেই আছে। এগুলো কোনো বস্তু বা জায়গা নয়, আমি এগুলো যেকোনো জায়গায় নিয়ে যেতে পারি। তোমার সাথে আমার অনেক দুর্দান্ত স্মৃতি আছে এবং আমরা প্রতিদিন বেড়ে উঠছি।’উল্লেখ্য পরী-রাজের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। নাম রাজ্য।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit