রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

দুই রাতে দুইটি দুর্ধষ ডাকাতি স্বর্ণালংকারসহ টাকা লুট

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পর পর দুই রাতে দুইটি দুর্ধষ ডাকাতি সংঘটিত।দুই ভরি স্বর্ণসহ পাঁচ হাজার টাকা লুট। ডাকাতিতে বাঁধা দেওয়ায় বৃদ্ধাসহ ৩জন গুরুত্বর আহত। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের পুলিশ সদস্য এসআই বাপ্পি কুমারের বাড়ীতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল এসআই বাপ্পি কুমারের বাড়ী থেকে দুই ভরি স্বর্ণ ও ৫ হাজার টাকা ও তার মা ও বৌ কে গুরুত্বর জখম করে ।

আহত দুই জনকে ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এস আই বাপ্পি কুমারে প্রতিবেশি রতন কুমারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে সেখানে ডাকাতদল কোন কিছু না পেয়ে রতন কুমারকে রড দিয়ে প্রহার করে পালিয়ে যায়।

শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পর পর দুইটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীরা বলেন দ্রুত সময়ের মধ্যে ডাকাতি‘র সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হউক। এ দিকে ফুলবাড়ী উপজেলায় গত এক বছরে চুরি, ডাকাতি, ছিনতাই আশংকা জনক হারে বেড়ে গেছে। আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit