বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ভেজাল গুড় কারখায় অভিযান, একলাখ টাকা জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী জেলা শহরের উত্তর পৈরতলায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এসময় তার সাথে ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামসহ একটি দল।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, আমরা মিষ্টির গাদ দিয়ে গুড় তৈরি করা হচ্ছিল এমন খবরের ভিত্তিতে সেই কারখানায় অভিযান চালায়। কিন্তু আমরা পৌঁছার আগেই তারা মিষ্টির গাদ গুলো প্রসেসিং করে ফেলে। সেই কারখানায় গিয়ে দেখা যায়, চিনি পুড়িয়ে খাওয়ার উপযোগী নয় এমন রঙ, হাইড্রোজ ও সেকারিন মিশ্রিত করে ভেজাল খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। তারা পঁচা মেয়াদোত্তীর্ণ গুড়ে এসব উপাদান ব্যবহার করে খেজুরের গুড় তৈরি করছিল। সেখান থেকে ১২০ কেজি ভেজাল গুড়, ১০০ কেজি ভেজাল তিললাই (কদমা) ও অননুমোদিত রঙ,হাইড্রোজ  এবং সেকারিন জব্দ করা হয়েছে। ওই কারখায় এছাড়াও ৩৫ বস্তা চিনি পাওয়া যায়৷

কারখানার মালিক সাদেক মিয়াকে পাওয়া যায়নি, তার স্ত্রী বাহিজা বেগমকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ <2013> লংঘন করায় এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও জানান, ওই কারখানা থেকে ভেজাল গুড় তৈরি করে শহরের আনন্দ বাজারে তাদের নিজস্ব দোকানে বিক্রয় করে আসছিল। শীতের মৌসুমে খেজুরের গুড়ে চাহিদা বেশি থাকায় তারা এই অসাধু উপায়ে ভেজাল গুড় তৈরি করে বিক্রি করে আসছিল। 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit