শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ওজনও কমবে যে কফিতে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকালবেলা ঘুম চোখ খুলে গরম এক কাপ কফি না খেলে দিনটা যেন শুরুই হতে চায় না। শুধু দেশে নয়, এমন উদাহরণ ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। স্বাদে তিতকুটে, অম্ল, গাঢ়, কালো কফিই কারও কাছে উদ্দীপকের কাজ করে। আবার কারও কাছে তুলনায় সবুজ কফিই অনন্য।

কিন্তু যদি পুষ্টিগত দিক থেকে আলোচনা করতে হয়, সে ক্ষেত্রে বিভিন্ন দেশের, বিভিন্ন গবেষণার ফলাফল বলছে বিপাক হার বাড়িয়ে তুলতে সব কফিরই ভূমিকা রয়েছে। নিয়মিত কফি খেলে শরীর থেকে দ্রুত হারে মেদ ঝরিয়ে দিতে পারে। শুধু তা-ই নয়, গোটা শরীরের স্নায়ু ব্যবস্থাকেও উদ্দীপিত করে।

তবে পুষ্টিবিদদের মতে, কালো কফির জনপ্রিয়তা ব্যাপক হলেও ইদানীং স্বাস্থ্য সচেতন মানুষের কাছে সবুজ কফির চাহিদা কম নয়। কারণ, কালো কফির তুলনায় সবুজ কফিতে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ তুলনায় অনেক বেশি। সবুজ কফিতে রয়েছে ‘ক্লোরোজেনিক অ্যাসিড’, যা শরীরে শর্করার মাত্রাও ঠিক রাখতে সাহায্য করে।

সবুজ কফিতে রয়েছে ম্যাগনেশিয়াম এবং ক্রোমিয়াম নামক দুটি যৌগ, যা শরীরে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, দুপুরের খাবার খাওয়ার আগে এক কাপ সবুজ কফি, ওজন ঝরানো এবং ডায়াবিটিস নিয়ন্ত্রণে বিশেষ ভাবে উপকারী।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit