শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রাক্তন প্রেমিকের সঙ্গে প্রিয়াঙ্কার গোপন কথা প্রকাশ্যে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবন ও কাজের জন্য সর্বদা শিরোনামেই থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। এখন বলিউডে একেবারেই দেখা মিলছে না তার। আমেরিকার পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন তিনি। 

তবে মার্কিন গায়কের সঙ্গে বিয়ের আগে বলিউডের একাধিক বিবাহিত তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর। তার প্রেমিকের তালিকাটি বেশ দীর্ঘ। শাহরুখ খান, অক্ষয় কুমার, শাহিদ কাপুর— অনেকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা গেছে মায়ানগরীতে। তবে এবার প্রকাশ্যে এল প্রিয়াঙ্কার গোপন কথাটি। প্রাক্তন প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কীভাবে কাটান, অকপটে করন জোহরকে বলেন তিনি।

এমনিতেই তারকাদের পেটের কথা বের করতে সিদ্ধহস্ত করন। তার চ্যাট শোতে এসে তারকারা একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন বিভিন্ন সময়। বেশ কয়েক বছর আগে প্রিয়াঙ্কা করনের শোতে গিয়ে এ রকমই কিছু চমকপ্রদ তথ্য জানান।

সেখানে একদিকে যেমন ছিল প্রেমিকের সঙ্গে অভিনেত্রীর গোসলে অন্তরঙ্গ মুহূর্তের কথা, তেমনই জানিয়েছিলেন প্রাক্তনের সঙ্গে মোবাইলে গোপন কথোপকথনের প্রসঙ্গ। তবে মায়ের প্রতি ভয়ের কথা বলতে ভোলেননি অভিনেত্রী। নতুন করে করন-প্রিয়াঙ্কার ওই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

বলিউড থেকে হলিউডে গিয়ে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন প্রিয়াঙ্কা। এখন তিনি আন্তর্জাতিক তারকা। গত বছর মা হয়েছেন প্রিয়াঙ্কা। আপাতত স্বামী, সংসার, কাজ এই নিয়েই দিন কাটছে তার।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit