শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: প্রতীক পাওয়ার একদিন পর সাত্তার-মৃধা করলেন পরিবর্তন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দের পরদিন প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে দুই স্বতন্ত্র প্রার্থীকে নতুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে কলার ছড়া ও জিয়াউল হক মৃধাকে আপেল প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

এরআগে, সোমবার প্রতীক বরাদ্দের দিন বিএনপি থেকে বহিস্কার হওয়া সাবেক সংসদ সদস্য ও উপ-নির্বাচনে অংশ গ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া ডাব প্রতীক ও তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা থাকা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছিলেন সিংহ প্রতীক। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে তাদের নতুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও সিংহ প্রতীকটি ছিল জাতীয়তাবাদী গণতন্ত্র দলের প্রতীক।

এছাড়া দলীয় প্রতীয় হিসেবে জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন লাঙ্গল,জাকের জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীক ও আশুগঞ্জ পজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ পেয়েছেন মটর গাড়ি (কার) প্রতীক। উল্লেখ্য, ২০১৮  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কার করা উকিল আব্দুস সাত্তার ভূইয়া। তিনি এই আসনে ৫ বার এমপি ছিলেন। এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মঈন উদ্দিন মঈন, মাহবুবুল বারী চৌধুরী ও শাহজাহান সাজু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই নির্বাচনে সাত্তার সহ ৫জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit