বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল বায়ার্ন মিউনিখ ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি॥ ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক। বার্সার খেলোয়াড়ের লাল কার্ডের সিদ্ধান্ত ‘ভুলভাবে’ পরিবর্তন করা হয়েছে নেত্রকোনায় যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপিত নেত্রকোণায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত মোল্লা ও তার ভাতিজা সিজান মোল্লা কারাগারে ঝড়ে বিধ্বস্ত ঘর, পাশে দাঁড়ালো ছাত্রদল মাধবদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‘এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড’ আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল সিয়ামের ‘রাক্ষস’

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : বিস্তৃত হয়েছে শৈত্যপ্রবাহের আওতা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে দেশের ১৭ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মূলত পুরো উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা শৈত্যপ্রবাহের আওতায় এসেছে। তবে আপাতত আর তাপমাত্রা কমার আশংকা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার সকালে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টিসহ চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে ওমর ফারুক বলেন, আগামী তিন দিনে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit