শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের ‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক কাটলা ও দাইনুর সীমান্ত এলাকায় মালিকবিহীন ১ লক্ষ ৯৮ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক।

গত ০৭ এপ্রিল ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশী মদ এবং ১২০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৯৮,০০০/- (এক লক্ষ আটানব্বই হাজার) টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) লে. কর্ণেল মোহাম্মাদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, আমি দায়িত্ব ভার পাওয়ার পর সীমান্ত এলাকায় চোরাচালন দমনে সকল বিওপির দায়িত্বরত কমান্ডারদেরকে সর্তক করে দিয়েছি। সীমান্তে কোন প্রকার মাদক পাচার, নারী ও শিশু পাচার বন্ধকল্পে কঠোর হস্তে দমনের নির্দেশ প্রদান করেছি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/বিকাল :৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit